Breaking News
Home / TRENDING / পৌষমেলার মাঠে পাওয়া যায় মদের বোতল- ব্যবহার করা কন্ডোম, বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিশ্বভারতী কতৃপক্ষ

পৌষমেলার মাঠে পাওয়া যায় মদের বোতল- ব্যবহার করা কন্ডোম, বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিশ্বভারতী কতৃপক্ষ

চ্যানেল হিন্দুস্তান।

বিশ্বভারতীর পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে যে গোলমাল শুরু হয়েছে তার কারণ ব্যাখ্যা করে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কর্তৃপক্ষ দাবি করেছে, “পৌষ মেলার মাঠে বিপজ্জনক কাজকর্ম চলে। সেখান থেকে পাওয়া গিয়েছে মদের বোতল এবং ব্যবহার করা কন্ডোম।”  রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গনের মাঠে এহেন অপসংস্কৃতি প্রশ্রয় পেয়েছে এতদিন। বিশ্বভারতী কর্তৃপক্ষের মতে, এই সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ করতেই পাঁচিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তথা জনসংযোগ আধিকারিক লিখেছেন, “পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার অন্যতম কারণ বহিরাগতদের আনাগোনা।” শুধু তাই নয়। ওই মাঠের একটি নির্দিষ্ট অংশে কী কী কাজ কারবার চলে তাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। রাত আটটার সময় মাঠ বন্ধ হয়ে যাওয়ার পরও গভীর রাত পর্যন্ত নেশার ঠেক চলে। সেখানে গাঁজার মতো নিষিদ্ধ নেশাও চলে বলে অভিযোগ করা হয়েছে। এই সমস্ত কারণেই যে মেলার মাঠে পাঁচিল দেওয়া জরুরি বলে দাবি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে বিশ্বভারতীতে। ঠিকা সংস্থার যন্ত্রপাতি ভাঙচুর, নির্মীয়মাণ পাঁচিল, গেট লণ্ডভণ্ড করার মতো নজিরবিহীন তাণ্ডবের ছবি ধরা পড়ে শান্তিনিকেতনে। জেসিবি মেশিন এনে ভাঙ্গা হয়েছে বিশ্বভারতীর দেওয়াল। সেই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল (TMC) বিধায়ক নরেশ বাউরির। কার নেতৃত্বে জেসিবি দিয়ে ভাঙ্গা হয়েছে বিশ্বভারতীর পাঁচিল । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধীতা করে সমর্থন করেছিলেন তাঁর দলের বোলপুরের নেতৃত্বের অবস্থানকে।

বিশ্বভারতী কাণ্ডে এবার নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) দ্বারস্থ হল বিজেপির (BJP) যুব মোর্চা। শনিবার সকাল বেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সমেত বিজেপির কর্মী সর্মথকরা এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসেন । একটি প্রতিলিপিও জমা দেন । রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ বলেছেন, “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) যে ঘটনা ঘটেছে তা একেবারেই অনভিপ্রেত। মানুষের ভাবাবেগ তার উপরে আঘাত আনা হয়েছে। ইচ্ছাকৃতভাবেই তৃণমূল শাসকদল বিশ্বভারতীতে এ ঘটনা ঘটেছে বলেও তারা দাবি জানিয়েছেন। তার ফলে সত্যি সামনে আসুক এবং দোষীদেল উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এজন্য তারা চেয়েছিল কোন সরকারি দল নয় অন্য কোনও দল বা সিবিআইকে তদন্তের ভার দেওয়া হোক।” এদিন প্রতিলিপিটি মূলত লিখেছেন বোলপুরের প্রাক্তন সাংসদ অধ্যাপক অনুপম হাজরা। তিনিই এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *