Breaking News
Home / TRENDING / সংঘর্ষে মৃত লাল ফৌজের ৩০ সেনা, চীনের সরকারি সংবাদপত্রে বেরোল নামের তালিকা

সংঘর্ষে মৃত লাল ফৌজের ৩০ সেনা, চীনের সরকারি সংবাদপত্রে বেরোল নামের তালিকা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চীন দু’দেশের সেনাবাহিনীর (Indo China Army) সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। উল্টোদিকে চীনেরও ৩০ জন সেনা নিহত হয়েছেন বলে সেদেশের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

আজ বুধবার চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমসে’র এক প্রতিবেদনে বলা হয়, “১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় চীনের পিপলস লিবারেশন আর্মির। এই ঘটনায় ভারতের ২০ জন এবং চীনের ৩০ জন জওয়ান নিহত হয়েছেন।” এমনকি মৃত চীনা সৈনিকেদের নামও ‘গ্লোবাল টাইমসে’ প্রকাশ করা হয়। চীনের ওয়েস্টার্ন কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, মৃতদের মধ্যে চীনের সেনাবাহিনীর ৩ উচ্চ পদস্থ অফিসার ছিলেন। ৩০ জন নিহতের মধ্যে ছিলেন মেজর লিন জিয়াহু, ক্যাপ্টেন মেং জিয়াং, ক্যাপ্টেন কুই কাং, লেফটেন্যান্ট হুয়াং মু, লেফটেন্যান্ট পেং গুইইং, লিয়াং ইয়ান, লেফটেন্যান্ট সং জান এবং মেজর সার্জেন্ট ঝাউ শিয়ার মতো সেনা অফিসাররা। এছাড়া ‘গ্লোবাল টাইমসে’ মৃতের তালিকায় বাকি জওয়ানদের নাম রয়েছে, জহেং হু, টাও ইয়ি, শিই ইয়ং, গু কং, কং হে, তান ফেং, শু চিন, রেন আহ, লু ওয়াইন, টিয়ান জিক্সই, শি লুওয়াং, ওয়ান আজহু, জহং লি, ইয়ি সান এবং মো সুইফেং।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৭৫ সালে প্রথম দুই বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কয়েক দশক পর ফের আবার সংঘর্ষ বাঁধে দুই দেশের সেনা বাহিনীর। ভারত ভালো করেই জানে যে তাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তবুও চীন, ভারতের সঙ্গে যুদ্ধ চায় না। তবে আমেরিকার প্ররোচনায় চীনের সার্বভৌমত্ব অঞ্চলের ওপর ভারত যদি হুঙ্কার দেয়, তবে চীনও নিজেদের অঞ্চল রক্ষা করতে কোনও দ্বিধা করবে না।

প্রসঙ্গত, দুই সেনা বাহিনীর সংঘর্ষে চীনের সেনারাও নিহত হয়েছেন সে কথা ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছিল। ভারতীয় সেনা সূত্রে বলা হয়, দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষে চীনের বেশি সেনা গুরুতর আহত হয়েছেন। তবে সংখ্যাটা ঠিক কত তা বলা সম্ভব নয়। সেনা বাহিনীর মতো একই যুক্তি দেয় ভারতের বিদেশমন্ত্রকও। তবে চীনের কত সেনা নিহত হয়েছেন তা নিয়ে কোনও মন্তব্য করেনি সেদেশের বিদেশমন্ত্রক। সরকারিভাবেও কিছু জানানো হয়নি বলেই খবর মিলেছে। তবে ‘গ্লোবাল টাইমস’ যেহেতু সেদেশের সরকারি সংবাদপত্র, তাই এই খবরের সত্যতা রয়েছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *