নীল রায়।
রেল প্রতারণা মামলায় আদালতে ফের স্বস্তি পেলেন প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে জানিয়েছে, আগামী ৮ নভেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ নভেম্বর। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ এদিন মামলার শুনানি হয়।
রেল কমিটিতে জায়গা করে দেওয়ার নাম করে বিজেপির শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষ এক ব্যক্তির থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সরশুনা থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় নাম জড়ায় প্রাক্তন রেলমন্ত্রী। মাঝে একদিন সরশুনা থানায় গিয়ে জেরার সম্মুখীন হয়েছেন মুকুল। সহযোগিতার পাশাপাশি আদালতে জামিনের আবেদনও করে রেখেছিলেন তিনি। প্রথমে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। তারপর তা বাড়িয়ে করে ১৮ সেপ্টেম্বর করা হয়েছিল। এবার দেড় মাসের বেশি সময় মুকুল রায়কে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news