নিজস্ব সংবাদদাতা
ধর্মীয় স্থান এবং জনবহুল অঞ্চলগুলিতে লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ করে দিল উত্তরপ্রদেশ সরকার। এদিন ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে উত্তরপ্রদেশে মন্দির, মসজিদ সহ সব ধর্মীয় স্থান এবং জনবহুল অঞ্চলগুলি থেকে আগামী সোমবারের মধ্যে সমস্ত লাউডস্পিকার সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।গত মাসে উত্তরপ্রদেশ সরকারের কাছে হাইকোর্ট জানতে চায়, ধর্মীয় স্থানগুলিতে যে লাউডস্পিকার বাজানো হয় তার লিখিত অনুমতি নেওয়া হয় কি না? বা অবৈধ লাউডস্পিকারগুলির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়? হাইকোর্ট থেকে বলা হয় ১ ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দিয়ে এই সংক্রান্ত সমস্ত তথ্য জানাতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরেই উত্তরপ্রদেশ সরকার এই অবৈধ লাউডস্পিকারগুলিকে খোলার উদ্যোগ নিয়েছে।আগামী সোমবারের মধ্যে যদি কোনও স্থানে লাউডস্পিকার লাগানোর জন্য প্রশাসনের অনুমতি না নেওয়া হয়, তাহলে ২০ তারিখ থেকে সরকার সেই লাউডস্পিকার খোলা শুরু করবে। এরপর শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন অনুসারে ব্যবস্থাও নেওয়া হবে।শুধু তাই নয়, হাইকোর্টের তরফ থেকে ধর্মীয় ও জনবহুল স্থানে লাউডস্পিকারের শব্দের মাত্রাও বেঁধে দেওয়া হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news