নীল বণিক:
দিলীপের কনভয়ে তিনিও ছিলেন, তিনিও আক্রান্ত হন। বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারের উপরেও হামলা হয় বৃহস্পতিবার। দিলীপ ঘোষের উপর হামলার পরেই আক্রান্ত হন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। তাঁর সঙ্গে আরও চার রাজ্য যুব মোর্চার নেতা আক্রান্ত হন এদিন। তৃণমূলের হামলায় মাথা ফাটে যুব মোর্চার কর্মীদের। হামলার পিছনে সরাসরি রাজ্যের শাসক দলকে দায়ী করেন দেবজিৎ সরকার। তিনি বলেন, ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রা আটকাতেই তৃণমূল হামলা চালিয়েছে। তাই বলে যুব মোর্চা থেমে যাবে না বলেও জানান যুব মোর্চার রাজ্য সভাপতি। তিনি বলেন, তৃণমূলের হামলা প্রতিহত করেই রাজ্য যুব মোর্চা রাস্তায় নামবে। রাজ্যের গণতন্ত্র বাঁচাতে রাজ্য যুব মোর্চা রক্ত দিতে তৈরি বলে জানান দেবজিৎ সরকার। রক্ত ঝরার ভয়ে ময়দান ছেড়ে যানে না রাজ্য যুব মোর্চার কর্মীরা, জানান দেবজিৎ সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news