ওয়েব ডেস্ক:
বিজেপির রথযাত্রায় না করে দিল আদালত। খারিজ হয়ে গেল আবেদন। হাইকোর্ট জানিয়ে দিল, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রা করা যাবে না। বিচারকদের মত, বর্তমান পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। এইসঙ্গে যে যে জেলায় রথযাত্রা হবে সেখানকার এসপি-দের কাছে রিপোর্ট চাইল আদালত। রোপোর্ট চাওয়া হল অন্যান্য জেলারও।
উল্লেখ্য, প্রথম থেকেই রথযাত্রাকে না করে দিয়েছিল রাজ্য সরকার। ফলে আদালতে আবেদন করেছিল বিজেপি। অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন—রথযাত্রা হবেই। যাই হোক, গেরুয়া শিবিরের আবেদনের প্রেক্ষিতে আজ হাইকোর্ট রায় দিল। আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news