নীল বণিক:
ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় সিতাই মোড়ে দিলীপ ঘোষের উপর হামলা চালান হয়। অভিযোগ, পুলিশের সামনেই এই হামলা চলে। এই হামলার পিছনে রাজ্য বিজেপি সভাপতি সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপির গাড়ি ভাঙচুর করেছে। সেই সঙ্গে বিজেপি নেতাদের চূড়ান্ত হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। দলের সভাপতির উপর হামলার পরেই রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন।

সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির কর্মীরা পথ অবরোধ করে। দোষীদের গ্রেফতারের দাবিতে রাজ্য বিজেপির রাজ্য অফিসের সামনেও বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। অবিলম্বে দোষীদের গ্রেফতার না করলে রাজ্য জুড়ে বড়সড় আন্দোলনে নামার হুমকি দেন বিজেপি কর্মীরা। যদিও রাজ্য বিজেপি কর্মীদের আইন হাতে তুলে নিতে নিষেধ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আমাদের গণতন্ত্র বাঁচাও যাত্রা ভেস্তে দিতেই হামলা চালিয়েছে তৃণমূল। তবে রাজ্য বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রা সঠিক সময়ে বার হবে বলেই জানান দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news