নিজস্ব সংবাদদাতাঃ
কুকুর কতখানি প্রভুভক্ত প্রাণী তা ফের প্রমাণিত হল। গুজরাটে প্রভুকে তিনটি পূর্ণবয়স্ক সিংহের হাত থেকে বাঁচাল এক কুকুর। এই ঘটনা ঘটেছে আম্রেলির আমবার্দি গ্রামে। শনিবার এক মেষপালক যখন গ্রাম লাগোয়া অঞ্চলে মেষ চরাতে বের হয় তখন একসঙ্গে তিনটি সিংহ আক্রমণ করে মেষের পালটিকে। ভয়ঙ্কর জানোয়ারগুলিকে তারিয়ে নিজের মেষগুলিকে বাঁচানোর চেষ্টা করে মেষপালক ভবেশ হামির ভরওয়ার (২৫)। কিন্তু ভবেশ খুব বেশি কিছু করতে পারেনি। চোখের সামনে তিনটি মেষকে মেরে দেয় সিংহগুলি। এরপর ভবেশকে আক্রমণ করে তারা। কাছাকাছিই ছিল ভবেশের পোষা কুকুর। সে ভয় না পেয়ে প্রচন্ড জোরে ডাকতে শুরু করে। যার ফলে প্রথমত সিংহগুলি থমকায়। দ্বিতীয়ত গ্রামের মানুষ বাইরে বেরিয়ে আসে। মানুষের সংখ্যা বাড়তে দেখেই সিংহের দল পালিয়ে যায়।
সিংহের আক্রমণে ভক্ত কুকুর অক্ষত থাকলেও প্রভু ভবেশের ঘাঁড়ে চোটে লেগেছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা বলেন, বন দফতরকে জানাতে হবে যে ফের সিংহ গ্রামে চলে আসছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news