নিজস্ব সংবাদদাতাঃ
গ্রেফতারের ৭২ দিন বাদে জামিন পেলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী জমি আন্দোলনকারীদের ভোট প্রচারের মিছিলে গুলি চালানো ও ঘটনায় হাফিজুর মোল্লা নামে এক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় অভিযোগ ওঠে আরাবুলের দিকে। এরপর মুখ্যমন্ত্রী আরাবুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন। এদিন ২০ হাজার টাকার বন্ডে আরাবুল ইসলামের জামিন মঞ্জুর করেন বিচারক। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে আরাবুল ইসলাম এস এস কে এম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি। যদিও শোনা যাচ্ছে আরাবুলের জামিনের বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন আন্দোলনকারীরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news