নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর :
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরে ভোট গণনা পর্বও শেষ। ভোট গণনার পর বিরোধিদের ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবারে কংগ্রেস প্রার্থীর নামে ছাপ মারা ব্যালট পেপার উদ্ধার উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যাপীঠের পাঁচিল ঘেষা পরিত্যক্ত জায়গায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। হেমতাবাদ ব্লকের জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী শিবানী মজুমদারের নাম দেওয়া ভোটের ব্যালট বাইরে মেলায় কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হচ্ছে। গত ১৭ মে ভোট গণনার দিনই গণনায় কারচুপির অভিযোগ সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন কংগ্রেস প্রার্থী শিবানী মজুমদার। ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি গৌতম পালের স্ত্রী পম্পা পাল। কংগ্রেস প্রার্থী শিবানী মজুমদার অভিযোগ করে বলেন, গণনার দিন রাতে তৃণমূল নেতা গৌতম পালের নেতৃত্বে একদল দুষ্কৃতী গণনা কেন্দ্রে ঢুকে দখল নিয়ে ভোটের ব্যালট পেপার ফেলে দেয়। তারপর সংশ্লিষ্ট আধিকারিককে দিয়ে তার স্ত্রীকে বিজয়ী বলে ঘোষণা করিয়ে নেন। যদিও এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হেমতাবাদের বিডিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news