নীল বণিক
সোমবার বেলা ১২টার মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব জেলার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কমিশন। রবিবার ৮৩% ভোট পড়েছে। সোমবার বিকেল ৫:৩০মিনিট পর্যন্ত নির্বাচনী বিধি লাগু থাকবে। এদিকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে ভোটে সন্ত্রাস ও মৃত্যুর কোনও রিপোর্ট না দেওয়ায় কোনও ক্ষতিপূরণ দিতে হচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনকে। তবে তদন্ত করে যদি কোনও রিপোর্ট পাওয়া যায়, তখন কমিশন সেই ক্ষতিপূরণ দেবে বলে জানা গিয়েছে। এদিকে ভোট শেষ হওয়ার পর ঘুম ভাঙল রাজ্য নির্বাচন কমিশনের। বিজেপি সহ বিরোধিদের অভিযোগ গুলি এবার খতিয়ে দেখবে রাজ্য নির্বাচন কমিশন। জেলা পরিষদের বেশ কয়েকটি আসনে শাসক দল ও প্রশাসন মিলে বিজেপিকে জোর করে হারানো হয়েছে বলে অভিযোগ। বিজেপির দাবি মেনে পুরুলিয়ার জেলা পরিষদে ফলাফল নিয়ে রিপোর্ট তলব করতে চলেছে কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news