ওয়েব ডেস্ক:
২৪ ঘন্টায় ফের বাইক দুর্ঘটনা দিল্লির সিগনেচার ব্রিজে। এবার প্রাণ গেল এক আরোহীর, গুরুতর আহত অন্যজন। শনিবার ব্রিজের উপরে বাইকটি নিয়ন্ত্রণ হারাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, শুক্রবার চলন্ত বাইকে সেলফি নিতে গিয়ে ব্রিজ থেকে পড়ে মৃত্যু হয় দুই যুবকের। জানা গিয়েছে বাইকের চাকা মসৃন রাস্তায় কোনওভাবে পিছলে যাওয়ার ফলেই ঘটে বিপত্তি।
উল্লেখ্য, দিল্লির সুদৃশ্য বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিগনেচার ব্রিজ জনতার জন্য খুলে দেওয়া হয় চলতি মাসের ৪ তারিখে। এরপর একের পর এক অপ্রীতিকর ঘটনা চলেছে সেতুটিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news