Breaking News
Home / TRENDING / সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ছত্তিশগড়ে। সেই ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। তার প্রভাবেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে সামান্য ঝড়-বৃষ্টির দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায়। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ ও উত্তর দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলিতেও।

শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় ৭৯ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। গভীর সমুদ্রে যে মৎস্যজীবীরা মাছ ধরতে গেছেন তাদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। আজ রাতের মধ্যেই তাদের ফিরতে নির্দেশ করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের। আগামীকাল ৩০ এপ্রিল থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পরিস্থিতি মৎস্যজীবীদের কাজের পক্ষে অসুবিধাজনক। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর আন্দামান সাগরে অনির্দিষ্টকালের জন্য মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝে মালাক্কা প্রণালীতে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে। সেখানে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্তটি। শনিবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং প্রথমে উত্তর উত্তর-পশ্চিম এবং পরে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। অতি গভীর নিম্নচাপ রূপে এটি শক্তি বাড়িয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবেশ করবে মায়ানমার উপকূলে।স রাসরি এর প্রভাব না পড়লেও শুক্রবার থেকে এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকে বৃষ্টি বাড়াবে দক্ষিণবঙ্গে।

তবে আগামী ২৪ ঘন্টাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানা গিয়েছে। রাতের দিকে ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৩ শতাংশ । বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *