Breaking News
Home / TRENDING / করোনা মারার দাওয়াই তৈরি এখন দেশেই, চাহিদা তুঙ্গে

করোনা মারার দাওয়াই তৈরি এখন দেশেই, চাহিদা তুঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এতদিন পর্যন্ত কোনও চাহিদাই ছিল না দেশে। উৎপাদনের সবটাই রপ্তানি হত। করোনার পর পাল্টে গিয়েছে সবকিছু। দেশের একমাত্র আলট্রা ভায়োলেট রে ল্যাম্প নির্মাতাদের এখন আর নিঃশ্বাস ফেলারই সময় নেই। এই ল্যাম্প দিয়েই এখন মাস্ক থেকে খাবার সবই করোনার জীবাণুমুক্ত করছে হাসপাতালগুলি। স্বাভাবিকভাবেই এর চাহিদা এখন তুঙ্গে। পুনের চাকান ইন্ডাস্ট্রিয়াল জোন-এর সংস্থা আর্কলাইট স্পেশালিটি ল্যাম্পস অ্যান্ড এয়ারোপিওর ইউভি সিস্টেম এখন দিনে দুই শিফটে কাজ করছে চাহিদা সামাল দিতে।

করোনা (Coronavirus) সংকটে যে ভাইরাস নিয়ে এত আতংক সেই ভাইরাসই এই ল্যাম্প মেরে ফেলে। কভিড ১৯ জলেই থাকুক বা জামায়, কিংবা খাবারে, মেরে ফেলবে এই আলট্রা ভায়োলেট ল্যাম্প। এতদিন এর জন্য যে ইউভি গ্লাস ব্যবহার হত তার বেশিটাই আসত চিন থেকে। কিন্তু এই সংস্থার দাবি তাঁরা যে ইউভি ল্যাম্প বানাচ্ছে সেগুলি তুলনায় অনেক দামি হলেও ওয়াটেজ দেয় প্রচুর। ফলে ভাইরাস মারতে অনেক বেশি কার্যকর। এই ইউভি লাইট করোনা ভাইরাসের আরএনএ এবং ডিএনএ মারতে সক্ষম বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান অবিনাশ কুলকার্নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *