চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
আজ ও আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হবে সন্ধের পর ঝড়ো হাওয়া বইবে। বুধবার বিকেল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মন্দারমনি সহ সাগরদ্বীপের মতো সমুদ্রসৈকতে জারি সর্তকতা। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে ৫৫ কিলোমিটার পর্যন্ত। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া হুগলিতে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় তা আরো শক্তি সঞ্চয় করবে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের সাগরে এই নিম্নচাপের অবস্থান।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, দু-এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গে বুধবারে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। কলকাতায় মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টির সর্তকতা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ২৯.৬ মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news