Breaking News
Home / TRENDING / পুলওয়ামা হামলার ঘটনায় মাসুদ আজহার সহ তাঁর ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ

পুলওয়ামা হামলার ঘটনায় মাসুদ আজহার সহ তাঁর ভাইয়ের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-E-Mohomad) প্রধান মাসুদ আজাহার ও তার ভাই রউফ আগসরের নাম চার্জশিটে দিল এনআইএ (NIA)। সোমবার জম্মুর আদালতে এই চার্জশিট পেশ করার কথা ছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সির। পুলওয়ামা হামলার ঘটনায় পাঁচ হাজার পাতার চার্জশিট তৈরি করেছে এনআইএ। এনআইএ সূত্রে জানা গিয়েছে চার্জ শিটে এমন অন্তত ছ’জনের নাম রয়েছে যারা ওই হামলায় প্রত্যক্ষ ভাবে সাহায্য করেছিল। এনআইএ-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সনিয়া নারাং বলেছেন, “এটা একটা দীর্ঘ চার্জশিট। আজ তা আদালতে পেশ করা হবে।”

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি বিকেলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) সিআরপিএফ কনভয়ের উপর বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরে। মৃত্যু হয়েছিল ৪০ জন সেনা জওয়ানের। কনভয় কোন পথ দিয়ে আসছে, জঙ্গিরা কোন পথ দিয়ে যাবে, ঠিক কোন জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে জইশের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করতে পুলওয়ামা ও বুদগামার বেশ কয়েকজন সাহায্য করেছিল বলে বলা হয়েছে এনআইএ-এর চার্জশিটে। জঙ্গি হামলার ঘটনার পর জইশ কম্যান্ডর উমর ফারুকের দেহ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে। তার ফোন থেকে উদ্ধার হওয়া ছবি, চ্যাটের তথ্য থেকেই এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *