Breaking News
Home / TRENDING / তৃণমূলের উদ্যোগে ধাক্কা : শোভনের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ বৈঠক শীর্ষ বিজেপি নেতার

তৃণমূলের উদ্যোগে ধাক্কা : শোভনের ফ্ল্যাটে গিয়ে দীর্ঘ বৈঠক শীর্ষ বিজেপি নেতার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ধরে রাখতে উদ্যোগ শুরু করল বিজেপি (BJP)। সোমবার তৃণমূল সূত্রে জানানো হয়, রত্না চট্টোপাধ্যায়কে দল তথা ১৩১ নম্বর ওয়ার্ডের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় শোভনকে ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছেন দিদি। অবশ্য তৃণমূলের (TMC) কোনও মুখপাত্র প্রকাশ্যে রত্নাকে দায়িত্ব থেকে সরানোর কথা ঘোষণা করেন নি। এমন পরিস্থিতি দেখে তড়িঘড়ি সক্রিয় হয় গেরুয়া শিবির। রাতেই শোভনের গোলপার্কের ফ্ল্যাটে যান কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন। সূত্রের খবর সেখান থেকেই ফোনে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে গোলপার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান অরবিন্দ মেনন। তারপরই স্পষ্ট হয়ে যায় শোভন বৈশাখীকে রুখতে গেরুয়া শিবিরের সক্রিয় উদ্যোগের কথা। তারপরেই শোভনকে ঘরে ফেরানোর তৃণমূলের চেষ্টা ধাক্কা খেয়েছে বলে মনে করা হচ্ছে।

সোমবার দিনভর শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে চলেছে রাজনৈতিক টানাপোড়েন। সূত্রের খবর, শোভন বৈশাখী দলে ফিরতে শর্ত দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। রত্না চট্টোপাধ্যায়কে দল থেকে পুরোপুরি ছেঁটে ফেলার শর্ত দিয়েছিলেন তারা। তাদের দাবি ছিল, রাজ্যের প্রথম সারির কোনও তৃণমূল নেতা সাংবাদিক সম্মেলন করে রত্নাকে বহিষ্কারের কথা ঘোষণা করুন। কিন্তু সোমবার তেমনটা না করে আপনার যাবতীয় দায়িত্ব থেকে রত্নাকে সরানোর কথা জানিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমে। যা ভাল চোখে দেখেননি শোভন-বৈশাখী। ‌ফোন করে দায়িত্ব থেকে সরানোর কথা জানান নি।

রত্না চট্টোপাধ্যায়কে তৃণমূলের সবরকম দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি যেভাবে করা হয়েছে তা মনঃপুত হয়নি তাদের। তাই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তীব্র অনীহা দেখিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতা অরবিন্দ মেনন (Aravind Menon) গোলপার্কের বাড়িতে বৈঠক করেছেন শোভন-বৈশাখী। ইতিমধ্যে বেশ কিছু নেতা যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারা ঘরে ফিরতে শুরু করেছেন। যা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখছে। শোভনের মতো হেভিওয়েট নেতাকে আর হাতছাড়া করতে নারাজ বিজেপি। প্রসঙ্গত, তৃণমূলে থাকাকালীন দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার সাংগঠনিক দায়িত্বে ছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সাংগঠনিক শক্তির পাশাপাশি কলকাতার মেয়র ও দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। এমন একজন দক্ষ প্রশাসক তথা সংগঠককে ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *