চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
সাত সকালে দুর্ঘটনা খোদ শহর কলকাতায়। রবিবার সকাল ৮ টা ৪৪ মিনিট নাগাদ সরকারি বাস এস-৪৬ রুটের হরিদেবপুর থেকে হাওড়া বাসের চালক মঙ্গল মন্ডল বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের (Fort William) কাছে একটি গাছে। কেউ হতাহত না হলেও, ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে যাত্রীরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
ঘটনার পর সব থেকে বেশী অসুস্থ হয়ে পড়েন বাসের চালক। তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এসএসকেএম হাসপাতাল ভর্তি করা হয়েছে চালককে। বাসে যাত্রী সংখ্যা ছিল ১০ জন। পুলিশ সূত্রে খবর গাড়ির চালক সিট বেল না পড়ে থাকার জন্য ছিটকে পড়ে বাস থেকে মাথায় গুরুতর আঘাত লাগে বাসটি ফোর্ট উইলিয়ামের দিক থেকে আউট ট্রাম রোডের দিকে যাচ্ছিল
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news