চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপের অক্ষরেখা তৈরি হয়েছে। ফলে উত্তর ওড়িশায় ঘূর্ণাবর্তের প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয়বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গে।বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তাঁরা। শনিবারেও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সপ্তাহান্তে ভালো বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি হবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৫ মিমি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news