চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নিম্নচাপের প্রভাবে আগেই শুরু হয়েছিল বৃষ্টি। এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিংও কালিম্পংয়েও। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ সংলগ্ন বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের অন্য জেলাতেও। কলকাতাসহ দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।
পাকিস্তান থেকে মনিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার , উত্তরবঙ্গ ও আসাম ওপর দিয়ে গেছে । অন্যদিকে ঝাড়খন্ডে ঘনীভূত ঘূর্ণাবর্ত। সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ও। এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৭২-৯২ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক বার্তা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news