চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বর্ষার শুরুতেই উত্তর-পূর্ব ভারতে প্রবল বর্ষনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশে। এর প্রভাবে আগামী ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সিকিম ,উত্তরবঙ্গ, উত্তর প্রদেশ ও বিহারেও অতি ভারী বৃষ্টি। বৃহস্পতি থেকে শনিবার প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গ ও সিকিমে। আসাম ,মেঘালয়, সিকিম ও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এ প্রবল বর্ষণের সম্ভাবনা।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। বাতাসে আদ্রতার পরিমাণ ৫৮ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.৮ মিমি। এমনিতেই বর্ষার আগেই বন্যা পরিস্থিতি অসমে। তার ওপর আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে চিন্তার বলিরেখা প্রশাসনের চোখেমুখে।সরকারি সূত্রের খবর, রাজ্যের মোট ৩৩টি জেলার মধ্যে বেশিরভাগই প্লাবিত। ৩ হাজার গ্রাম জলের তলায়। ঘরছাড়া অসংখ্য মানুষ। ধেমাজি, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, উদালগুড়ি, দারাং, লনবাড়ি, বরপেটা, কোকরাঝাড়, ধুবড়ি, নগাঁও, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবাসাগর, ডিব্রুগড়, বনগাইগাঁও, দক্ষিণ সালমারা, গোলপারা, কামরূপ, মরিগাঁও, হজাই, পশ্চিম করবি আংলং ও তিনসুকিয়া জেলার ক্ষতি সবচেয়ে বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news