Breaking News
Home / TRENDING / করোনার কারণে মুম্বইয়ে বাতিল সবথেকে বড় গণেশ উৎসব

করোনার কারণে মুম্বইয়ে বাতিল সবথেকে বড় গণেশ উৎসব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কোভিড -১৯ অতিমারীর প্রভাব পড়তে চলেছে গণেশ উৎসবেও। মুম্বইয়ের সবথেকে বড় ও জনপ্রিয় লালবাগ মন্ডল গণেশ উৎসব এ বছর না করার সিধান্ত নিল কর্তৃপক্ষ। বুধবার লালবাগ গণেশ মন্ডল কর্তৃপক্ষ জানান, করোনা অতিমারীর কারণে এ বছর মহাসমারোহে গণেশ উৎসব পালন করা হবে না। পরিবর্তে উৎসবের টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। এ ছাড়া এই সঙ্কটের সময় রক্তদান ও প্লাজমা দানের মতো কর্মসূচি নেওয়া হবে। 

মন্ডল কর্তৃপক্ষের মতে, এ বছর আরোগ্য উৎসব পালন করা হবে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১০ দিন ধরে রক্তদান ও প্লাজমা দান কর্মসূচি নেওয়া হবে। এ প্রসঙ্গে  লালবাগ রাজা গণেশ উৎসব মন্ডলের সম্পাদক সুধীর সালভী বলেন, “গণেশ উৎসবের পরিবর্তে আমরা ওই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে চাই। এ ছাড়া নিয়ন্ত্রণরেখা ও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যেসব জওয়ানরা শহীদ হয়েছেন তাঁদের পরিবারকেও সাহায্য করব।” উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সমস্ত মন্ডলকে জমায়েত করে গণেশ উৎসব পালন না করার আর্জি জানিয়েছিলেন। তারপরই বিভিন্ন মন্ডল কর্তৃপক্ষ গণেশ উৎসব পালন না করার সিদ্ধান্ত নেন। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *