চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কোভিড-১৯ অতিমারীর জেরে চিনের ওপর খুবই রুষ্ট হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইট করে নিজেই সে কথা জানান। আমেরিকায় করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, স্বাস্থ্য আধিকারিকদের কাছে এ কথা শুনে উদ্বেব প্রকাশ করেন ট্রাম্প। এবং একইসঙ্গে চিনের ওপর রুষ্ট হন তিনি।
এদিন ট্রাম্প টুইট করে বলেন, “আমি যখন দেখলাম মহামারীটি আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি করছে এবং গোটা বিশ্ব জুড়ে কুৎসিত ভাবে ছড়িয়ে পড়েছে, তখন আমি অনেক অনেক বেশি রেগে গেলাম চিনের ওপরে।” বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এর আগেও একাধিকবার চিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দু’দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধও চলছে। চিনের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থও বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন।
এদিন ওয়াশিংটনে এক বৈঠকে সংক্রমণ বিশেষজ্ঞরা কোভিড-১৯ অতিমারী নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রেসিডেন্টের কাছে। এ প্রসঙ্গে সংক্রমক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেন, “দক্ষিণ ও পশ্চিম আমেরিকায় করোনা যে ভাবে ছড়িয়ে পড়েছে তাতে আমরা ভুল পদক্ষেপ গ্রহণ করে চলেছি। আমরা এখনই এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব না।” একইসঙ্গে তিনি সংক্রমণের সংখ্যা দ্বিগুণ বা দিনে ১ লক্ষ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ইতিমধ্যে আমেরিকায় করোনা মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news