Breaking News
Home / TRENDING / উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে এখন মৌসুমী অক্ষরেখা সক্রিয়। অক্ষরেখা রয়েছে আজমেঢ় থেকে জামশেদপুর দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। এর প্রভাবে ফের প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ (North Bengal) সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। শুক্র ও শনিবার বিক্ষিপ্ত দু-এক পশলা ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় দু’এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামী দুদিন। শনিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন। রবিবার বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দিনভর। সোমবার প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কোথাও কোথাও ২০০ মিলি মিটারের বেশী বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ও সম্ভাবনা।

আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে বজ্রগর্ভ মেঘ থেকে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। মূলত উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ , বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *