Breaking News
Home / TRENDING / রাতভোর বৃষ্টিতে ভাসছে কলকাতা! জমা জল নিয়ে চিন্তায় প্রশাসন

রাতভোর বৃষ্টিতে ভাসছে কলকাতা! জমা জল নিয়ে চিন্তায় প্রশাসন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

গুলাবের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে রাতভর। সারারাত বৃষ্টির কারণে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে জল জমতে শুরু করেছে। কিছুদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে শহর কলকাতার বেশ কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। সেই জল এখনও নামেনি, তার ওপর নতুন করে এই বৃষ্টিপাতের ফলে জমা জলের ওপর নতুন করে জল জমতে শুরু করেছে। এর ফলে নিত্য সাধারণ মানুষের অবস্থা বেহাল হয়েছে। ইতিমধ্যে ধর্মতলা, সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালিবাড়ি, বিভিন্ন জায়গায় জল জমেছে। অফিসে যাতায়াতের সময় বৃষ্টিপূ হওয়ায় অফিস যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তীব্র যানযটের শিকার নিত্য অফিস যাত্রীরা। এই সুযোগে অটো, ট্যাক্সির ভাড়াও চড়া হয়েছে।

তবে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে সমস্ত পাম্প চালানো হয়েছে ইতিমধ্যে। শহরের সব দিকে যাতে পাম্প চালানো যায় সেই বন্দোবস্ত করা হয়েছে। তবে যে সমস্ত নিচু জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় জল খানিকটা হলেও জল নামতে সময় লাগবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, গুলাবের লেজ ধরে আসতে চলেছে নতুন ঘূর্ণিঝড় শাহীন। এর ফলে বৃষ্টিপাত আরও জোরালো হবে, ইতিমধ্যে তা নিয়ে মৌসম ভবন সতর্কবার্তা জারি করেছে।

নিম্নচাপ ও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মঙ্গলবার বিদ্যুৎ ভবনে একটি ২৪ ঘন্টার কন্ট্রোল রুমে খোলা হয়েছে। বৈঠকে ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ কুমার, সি.এম.ডি-ডব্লু.বি.এস.ই.ডি.সি.এল শান্তনু বোস ও বিদ্যুৎ দফতরের অন্যান্য অধিকর্তারা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মঙ্গলবার থেকে তিনদিন কন্ট্রোল রুম চলবে বলে জানান তিনি। একই সঙ্গে মন্ত্রী জানান, সমস্ত অঞ্চলে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে ও গ্রাহকদের এসএমএসের মাধ্যমেও অবগত করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *