Breaking News
Home / TRENDING / সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় কুলতলীতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় কুলতলীতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

নিজস্ব সংবাদদাতা। সিপিএম থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যের বাড়িতে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। মঙ্গলবার রাতে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর জালাবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের সিপিএম সদস্য ভীষ্মদেব মন্ডল কয়েকদিন আগে বেশকিছু কর্মী সমর্থক নিয়ে যোগ দেয় বিজেপিতে । এদিন রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালিয়ে যায় তিন চার জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ । বোমার আওয়াজে ঘর থেকে আশপাশের লোকজন বেরিয়ে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা । এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে ভীষ্মদেব ও তাঁর পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলতলী থানার পুলিশ। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে দেখছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *