নিজস্ব সংবাদদাতা। লোকসভা নির্বাচনে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর জয়ের আনন্দে কলকাতা থেকে বার ডান্সার আনা হল ভাঙড়ে। মঙ্গলবার রাতে ভাঙড়ের নিমকুড়িয়া গ্রামে চটুল গানের তালে নাচ পরিবেশন করেন কয়েকজন বার ড্যান্সার।যদিও পুলিশের বিনা অনুমতিতে এলাকায় অশ্লীল নাচ গানের পরিবেশ তৈরি হয়েছে এমন অভিযোগ পেয়ে রাতেই সেই অনুষ্ঠান বন্ধ করে দেয় কাশীপুর থানার পুলিশ। এমন ঘটনায় স্বভাবতই মুখ পুড়েছে ভাঙড়ের তৃনমূল নেতৃত্বের। এ ব্যপারে কোন মন্তব্য করতে চাননি ব্লক সভাপতি ওহিদুল ইসলাম। আরেক নেতা আরাবুল ইসলাম বলেন, ‘এর সঙ্গে দলের কেউ যুক্ত নন, তবে ঘটনাটি খুবই নিন্দাজনক। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।‘
স্থানীয় সূত্রে খবর, এবারের লোকসভা নির্বাচনে নিমকুড়িয়া গ্রাম থেকে ভাল মার্জিন পেয়েছে তৃনমূল। তাই দলের নির্দেশে যখন বিজয় মিছিল করা বারণ তখন আনসার অনুগামীরা দাবি তোলেন একটা বিচিত্রানুষ্ঠানের জন্য। অনুগামীদের দাবি মেনে আনসার প্রথমে কাওয়ালির আসর করবেন বলে রাজি হয়েও পরে বার ড্যান্সার আনার সিদ্ধান্ত নেন। আর তাতেই অপসংস্কৃতির অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মেয়ে গুলো উলঙ্গ হয়ে এত বিশ্রী অঙ্গ ভঙ্গি করে নাচছিল মনে হচ্ছিল যেন চোখের সামনে নীল ছবি দেখছি। ছোট বাচ্ছা, স্কুল পড়ুয়া সবাই লজ্জায় মুখ ঢাকে।‘ অভিযুক্ত উপ প্রধান আনসার মোল্লার ফোন বন্ধ থাকায় তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া মেলেনি তৃনমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীরও। যদিও ভাঙ্গরে এমন চটুল নাচ এর ঘটনা এই প্রথম নয়। বছর পাঁচেক আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করতে ভাঙ্গড়ের চটুল নাচের আসর বসেছিলেন তৃণমূল নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news