নিজস্ব সংবাদদাতা। হুগলী জেলার চুঁচুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অর্পিতা সাহা মদতে এলাকার ৩টি পুকুর বোজানো হচ্ছে। সঙ্গে প্রোমোটার বিপততারন দাসকে ওই ৩টি পুকুর পাইয়ে ব্যাপক কাটমানি খেয়েছেন কাউন্সিলর, এমনটাই অভিযোগ। ওই এলাকার ছাতা গলিতে চলছে ভরাটের কাজ। কাউন্সিলরের পাশাপাশি, এই কাজের জন্য প্রশাসনের বিভিন্ন স্থরে বন্টন হয়েছে প্রচুর পরিমানে কাটমানি। যে টাকা এমনকি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছেও পৌঁছেছে। বলে অভিযোগ করেছে বিজেপি। বিজেপির নেতৃত্বে এই পুকুর ভরাট বন্ধ ও কাটমানি ফেরতে দাবিতে মিছিল করে পুকুর ও এলাকায় ব্যানার ছড়ায়। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news