মধুকল্পিতা চৌধুরী
দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর। রবিবার বিকেল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের বামনগ্রাম এলাকায়। ধীরে ধীরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্লকের বিভিন্ন অঞ্চলে। সূত্রের খবর ঘটনায় আহত হয়েছেন দু পক্ষেরই ৫জন। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে সংঘর্ষ চলাকালীন বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালায় তারা। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটর বাইকে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ। লাঠিচার্জ করার পাশাপাশি কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ।
অপরদিকে সংঘর্ষ যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য শহরে একটি শান্তি মিছিলে পা মেলান সমাজের সর্বস্তরের বিশিষ্টজনেরা। মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি পা মেলান রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। একদল ধর্মান্ধ মানুষ নানা গুজব ও অপপ্রচার ছড়িয়ে জেলার নানা প্রান্তে ধর্মীয় উন্মাদনা তৈরি করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এই সমস্ত ঘটনাকে ধিক্কার জানান সেলিম। পাশাপাশি তিনি প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান। অপরদিকে এলাকায় ক্যাম্প ও টহলের ব্যবস্তা, জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে সর্বদলীয় বৈঠক ও শান্তি শৃঙ্খলা স্থাপনের দাবি জানান এলাকাবাসী।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news