Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রী পদে দিলে তবেই শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্ভব, এআইসিসি-কে জানিয়ে দিলেন শচীন পাইলট

মুখ্যমন্ত্রী পদে দিলে তবেই শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সম্ভব, এআইসিসি-কে জানিয়ে দিলেন শচীন পাইলট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী এক বছরের মধ্যে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। এই দাবি মেনে নিলে তবেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi) ও রাহুল গাঁধীর সঙ্গে দেখা করবেন শচীন পাইলট। বর্তমানে কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রার (Priyanka Gandhi Vadra) সঙ্গে শুধুমাত্র যোগাযোগ রয়েছে তাঁর। সেই প্রিয়াঙ্কা মারফৎ এআইসিসি-তে (AICC) বার্তা পাঠিয়েছেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এক বার্তায় তিনি কংগ্রেস হাইকমান্ডকে জানিয়েছেন, শচীন পাইলট (Sachin Pilot) চাইছেন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস শীর্ষনেতৃত্ব ঘোষণা করুক যে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে। একমাত্র তখনই সোনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর সঙ্গে দেখা করবেন তিনি। শনিবার সকালে শচীন পাইলট বলেছেন, “রাজস্থান আমার কর্মভূমি। আমি সেখানেই সব কাজ করেছেন। আর সেটা কংগ্রেসে থেকেই। তাই সেখানে বিজেপির সঙ্গে যোগ দেওয়ার কোনও কথাই নেই। আমার বিরুদ্ধেই একটা বড় চক্রান্ত হয়েছে। আর সেটাই গাঁধী পরিবারের সামনে তুলে ধরতে চাই।” সূত্রের খবর, নিজের দেওয়া শর্ত পূরণ হলেই সোনিয়া-রাহুলের সঙ্গে দেখা করবেন তিনি।

যেভাবে তাঁকে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হয়েছে। সেভাবেই ঘটা করে সাংবাদিক সম্মেলন করে তাঁকে মুখ্যমন্ত্রী করার কথা জানিয়ে দেওয়া হোক এআইসিসির পক্ষ থেকে। তবেই দলীয় শর্ত মেনে কংগ্রেসে ফিরবেন তিনি। কারণ, শচীন পাইলট শিবির মনে করছে, মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের (Ashok Gehelot) কথায় চলে তাকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও উপমুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়েছে এআইসিসি। সঙ্গে স্পিকার সিপি যোশী যেভাবে তাঁকে বিধায়ক পদ খারিজের দাবিতে নোটিশ পাঠিয়েছেন, তাতে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে পাইলট শিবিরের। তাই যেভাবে তাঁর রাজনৈতিক সম্মান অশোক গেহলোটের কথায় ক্ষুণ্ণ করেছে এআইসিসি। এবার তার বিপরীত পথে চলে সেই সম্মান ফিরিয়ে দিক গাঁধী পরিবার।

অন্যদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট ও তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার সি পি যোশী (CP Joshi)। শুক্রবার এমনই রায় দিয়েছে রাজস্থান হাইকোর্ট (Rajasthan High Court)। বিদ্রোহীদের বিধায়ক পদ কেন করা হবে না ? তা জানতে চেয়ে শচীন পাইলট সহ বিদ্রোহী বিধায়কদের নোটিস দিয়েছিলেন স্পিকার। তার প্রতিবাদে শচীন পাইলট শিবির হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ, দলবিরোধী কার্যকলাপের নামে মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিন হাইকোর্টের রায় কার্যত গিয়েছে বিদ্রোহী নেতাদের পক্ষেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *