চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
গো মাংস নয়, উটের মাংসও ভক্ষণ ও বিক্রির উপর নিষিদ্ধ ঘোষণা করল উচ্চ আদালত। শুক্রবার হায়দরাবাদের হাইকোর্ট প্রশাসনকে জানিয়েছে, উটের মাংস বিক্রি বা ভক্ষণ করা বেআইনি তা মানুষকে বোঝাতে হবে। উট হত্যা নিয়ে মানুষের মনে কয়েকদশক ধরে কুসংস্কার রয়েছে। অনেকে এটাকে ঐতিহ্য বলে মনে করেন। এবার তা বন্ধ হওয়া দরকার।
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিংহ চৌহান ও বিচারপতির বল্লাম রেড্ডির বেঞ্চকে মামলাকারী ডঃ কোপানাতি শশিকলা ও আদেপু দিব্যা জানান ১৯৬০ সালের পশুহত্যা আইনকে অমান্য করে রাজ্য সরকার অমানবিক উট হত্যা, উটের মাংস পাচার, বিক্রি ও খাওয়ার উপর কোনও বিধিনিষেধ জারি করেনি। এমনকি এই বেআইনি কার্যকলাপ রোধেও কোনও ব্যবস্থা নেয়নি তেলেঙ্গানা সরকার। এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে তিরস্কার করে জানায়, ২০০৭ সালে পশু হত্যা নিয়ে একটি কমিটি তৈরি কইরা হয়েছিল। গত ১৩ বছরে সেই কমিটি কি কাজ করেছে? মানুষকে কেন উট হত্যা সম্পর্কে সতর্ক করা হয়নি? সংবাদমাধ্যমে এ নিয়ে কেন কোনও সতর্ক বার্তা দেয়নি রাজ্য সরকার?
একইসঙ্গে হাইকোর্ট জানায়, রাজ্য সরকারকে উট হত্যা রোধে সচেতন হতে হবে। কয়েকদশক ধরে মানুষ এটাকে ঐতিহ্য হিসেবে ধরে নিয়েছে। মানুষকে বোঝাতে হবে উট বেআইনি। পাশাপাশি উটের হত্যার বিরুদ্ধে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা ১০ দিনের মধ্যে তেলেঙ্গানা সরকারকে জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news