নিজস্ব সংবাদদাতাঃ
বনগাঁঃ বিজেপির সঙ্গে পুলিশ যেমন কাজ করেছে তেমনই আচরণ ফেরত পেয়েছে। সোমবার পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল। বললেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে না পেরে সোমবার বিজেপি কর্মীরা চড়াও হয় পুলিশের উপর। রাস্তায় ফেলে মারধর করা হয় পুলিশকর্মীদের। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
সোমবার গোলমাল বাঁধে মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থল চৌরঙ্গিতে। বিজেপি সভাপতির অভিযোগ, শাসক দলের চাপে পুলিশ ৪০০ গাড়িকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রেখেছিল।
মঙ্গলবার বনগাঁ মহকুমার গোপালনগর, নাটাবেড়িয়া ও সিন্দ্রানীতে কর্মী সভা করতে এসে পুলিশ-বিজেপি কর্মীদের গতকালের খণ্ডযুদ্ধ নিয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলেন বিজেপির উত্থান দেখে রাজ্যের মন্ত্রীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই পাগলের প্রলাপ বকছে। বলছে প্রধান মন্ত্রীর সভায় নাকি বিহার ওডিশা থেকে লোক এসেছে। মঞ্চ ভাঙার বিষয় দিলীপ ঘোষ বলেন, এত বড় অনুষ্ঠানে পুলিশের কোনও কর্তা উপস্থিত ছিল না। সহযোগীতার বদলে এরা বাঁধার সৃষ্টি করেছে। তদন্তের দায় ভার পুলিশের। ব্যর্থতা পুলিশের। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার নাটাবেড়িয়াতে কর্মীসভায় এ-কথা বলেন দিলীপ ঘোষ। সভা শেষে বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূল যেমন ট্রিটমেন্ট করবে তেমন ট্রিটমেন্ট ফেরত দেওয়া হবে তাদের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news