পার্থসারথি পাণ্ডা : 
ব্রহ্মাণ্ডে ঈশ্বর একজনই, তাঁকে মূর্তিতে ধরা যায় না, তিনি নিরাকার, তাঁকে উপাসনা করতে হয় ত্যাগের মধ্য দিয়ে, অন্তরের ব্যাকুলতা দিয়ে– এই উপলব্ধির মধ্য দিয়ে হজরত মহম্মদ সেকালের অরাজক আরবে এক নতুন বিশ্বাস প্রচার করতে শুরু করেছিলেন, সেই বিশ্বাসের নাম ‘ইসলাম’। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় ধর্ম। সেই ধর্মের নামও ‘ইসলাম’। ইসলামের অর্থ ‘শান্তি’। মহম্মদ নিজেকে সকলের কাছে পরিচিতি করলেন ঈশ্বরের আজ্ঞাবহ শান্তির দূত হিসেবে।
নতুন এই ধরম প্রচার করতে এসে মহম্মদ প্রাচীন মূর্তিপূজক ও বহুদেবতার উপাসকদের কাছে চক্ষুশূল হয়ে উঠলেন। অনেকেই তাঁর বিশ্বাসে আস্থা রাখলেন, আবার যারা দ্বিধাগ্রস্ত তারা তাঁকে যাচাই করে নিতে চাইলেন। বললেন, তুমি বাপু যদি ঈশ্বরের দূত হও, দেখাও দেখি এমন কিছু আশ্চর্য কাণ্ড করে, যেমন দেখিয়েছিলেন মুশা, যেমন দেখিয়েছিলেন যিশু! তাহলে না হয় মানতে পারি তুমি সত্যিই ঈশ্বরের দূত, আর সত্যিই আছেন তোমার ঈশ্বর।
এইসব কথা শুনে মহম্মদ হাসলেন।তারপর বিনয়ের সঙ্গে বললেন, আমি ঈশ্বরের আজ্ঞাবাহী সামান্য দূতমাত্র, আশ্চর্য কিছু করে দেখানোর মতো সিদ্ধাই আমার নেই। কোনদিন লেখাপড়া শিখিনি তো, সামান্য অক্ষরজ্ঞানও আমার নেই। তবু আমার ঈশ্বর, আমার আল্লাহ আমাকে দিয়ে কোরাণ শরীফ লিখিয়ে নিয়েছেন–এর থেকে বড় আশ্চর্য আর কী হতে পারে বলুন!
সেই সংশয়বাদীরা পরে হজরত মহম্মদের অনুগামী হয়েছিলেন কিনা জানা নেই, তবে এমন মোক্ষম জবাব পেয়ে তারা যে আর দ্বিতীয়বার তাঁকে ঘাঁটাতে সাহস করেননি এটা কিন্তু অনুমান করাই যায়…
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news