Breaking News
Home / TRENDING / ‌মায়াবি পরিবেশে ‘পরম্পরার’ নৃত্যের ঝঙ্কার

‌মায়াবি পরিবেশে ‘পরম্পরার’ নৃত্যের ঝঙ্কার

পুলমা সাহা :

চারিদিকে যেন কত রং ছড়িয়ে রয়েছে। সেই রংয়ে আলো পড়ে আরও মায়াবি হয়ে উঠেছে পরিবেশ। এরকম মায়াবি পরিবেশে ভারতনাট্যম নৃত্যের ঝঙ্কার, অসাধারণ। অনবদ্য।
উত্তরপাড়ার ‘গণভবন’–এর দর্শাকাসন থেকে মুহূর্মুহূ হাততালির ঝড় উঠছে। সেই আওয়াজে কান পাতা দায়। এই হাততালির শব্দ যেন ‘পরম্পরার’ পারফর্মারদের আরও তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পারফর্মাররা নিজেদের নিংড়ে দিচ্ছিল। তা দেখে ব্যাক স্টেজে দাঁড়িয়ে থাকা ‘পরম্পরার’ কর্ণধার তথা ‘স্যার’ রাজদীপ ব্যানার্জির বুক গর্বে ফুলে উঠছিল। হবে না–ই বা কেন। উত্তপাড়ার ‘পরম্পরার’ বার্ষিক এই নৃত্য অনুষ্ঠানটির জন্য গত ছ’মাস করে বিস্তর ঘাম ঝরানো। দিনরাত এক করে প্র্যাকটিস আর প্র্যাকটিস।
গত রবিবারের অনুষ্ঠানে ‘গণভবন’ হাউসফুল হয়ে এত পরিশ্রমের সার্থকতা পেল। অনুষ্ঠান শুরুর আগে তুমুল বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েও দর্শকদের মধ্যে অনুষ্ঠান দেখতে আসার স্বত:স্ফূর্ততা ছিল দেখার মত। ঘন্টা দুয়েকের অনুষ্ঠান শেষে তৃপ্তির ঝুলি ভরে নিয়ে বাড়ি ফিরেছেন দর্শকরা। এ যেন ঘন্টা দুয়েকের মন ভাল করে দেওয়া অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ‘স্যার’ রাজদীপ ব্যানার্জি।
অনুষ্ঠানের মাঝে সুকুমার কুট্টি, শঙ্কর নারায়ণ স্বামী, পুষ্প চ্যাটার্জি–কে সঙ্গে নিয়ে মঞ্চে উঠলেন রাজদীপ। ‘পরম্পরার’ দীর্ঘ যাত্রা পথে যঁাদের অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না। অতিথিদের সকলেই রাজদীপ এবং তঁার ‘পরম্পরার’ ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন। ব্যাক স্টেজ থেকে তা শুনে ‘পরম্পরার’ ছাত্র–ছাত্রীরা আগামী দিনে আরও পরিশ্রম করার প্রেরণা পেয়ে গেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *