Breaking News
Home / TRENDING / হকিং কণা

হকিং কণা

সুমন সেনগুপ্ত :  

আমারই চেতনার রঙে পান্না হল সবুজ/ চুনি উঠল রাঙা হয়ে।/আমি চোখ মেললুম আকাশে/জ্বলে উঠল আলো।
রবি ঠাকুরের এই কবিতাটি মানসপটে ঝিলিক দিয়ে উঠল। স্টিফেন হকিং এর মৃত্যু সংবাদে। এখানে কবি আত্মার কথা বলেছেন। বলেছেন মহাবিশ্বের কথা। আমি এখানে আত্মার জায়গায় স্টিফেন হকিংকে বসিয়ে নিয়েছি। দম্ভ নয়। ঔদ্ধত্য নয়। আমার অনুভবে মহাবিশ্ব আর হকিং দুই চেতনাই একই চেতনার স্বরূপ। একটু ভেবে দেখলে বিষয়টি বোধগম্য হবে। সময় একই দিকে ছুটে চলেছে। তাকে ফিরিয়ে আনা যায় না। একটা ছোট উদাহরণ দিলে বিষয়টি স্বচ্ছ হবে। ভাঙা ডিমে তা দিলে কখনই ছানা জন্মাবে না। যে বাস্তবের সঙ্গে আমাদের বাস তা চোখে দেখতে পাই। আর মহাবিশ্ব যার নিজস্ব চেহারা আছে যার অনেকটাই রহস্যাবৃত তা হকিং দেখতে পেতেন। এখানেই হকিং মহামানব। আসলে বিশ্বজগতে দেখতে পাওয়া বাস্তব এক শতাংশ। আর মহাবিশ্বের এক চতুর্থাং গভীর অন্ধকার। সেই অন্ধকারেই আলো ফেলেছেন স্টিফেন হকিং। ব্লাক হোল থিওরির প্রবক্তা হকিং শুধু বিজ্ঞানীই নন,তিনি নিজেই একজন বিস্ময় তারা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। হকিং স্বপ্ন দেখতে ভালবাসতেন। তিনি জানিয়েছিলেন, একদিন আমরা কোন গ্রহ থেকে বার্তা পেতে পারি। কিন্তু সেই বার্তার জবাব দেওয়ার বিষয়টি ভেবে দেখতে হবে। কেননা এলিয়েনরা পৃথিবীর মানুষদের ব্যাকটেরিয়া নজরে দেখতে পারে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *