Breaking News
Home / TRENDING / করোনা ভয়াবহতার মধ্যেই কলকাতার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ বাড়ছে

করোনা ভয়াবহতার মধ্যেই কলকাতার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ বাড়ছে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

খাস কলকাতার বুকে বারবার ঘুরে-ফিরে আসছে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ কর্মসূচী। তাও আবার তাদেরই সুরক্ষার দাবিতে।
করোনা ভাইরাসের (Cooronavirus) কবলে রয়েছে আমাদের রাজ্যও। করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভরতি ৫০ এর বেশি মানুষ। অথচ এবার সেই ভরতি হওয়াকে কেন্দ্র করেই বাঁধলো গোল। বেলেঘাটা আইডি, আরজিকরের পর এবার এম আর বাঙ্গুর হাসপাতালে নিজেদের সুরক্ষার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি, হাসপাতালে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এমনকি করোনার রোগীদের চিকিৎসা করার জন্য নেই পিপিই পোষাক। এমন অবস্থায় তাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চিন্তিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাই সেই ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা কাজ শুরু করবে না।

ঘটনার সূত্রপাত আজ সকালেই। এদিন মেডিকেল কলেজ থেকে কয়েকজন করোনা আক্রান্ত রোগীকে নিয়ে আসা হয় বাঙ্গুর হাসপাতালে (Bangur Hospital) চিকিৎসা করাতে। অথচ বাঙ্গুরে পর্যাপ্ত কোনও ব্যবস্থাই করা হয়নি এই সংক্রান্ত রোগীর জন্যে। নেই কোনও আইসোলেসন ওয়ার্ড, নেই পর্যাপ্ত ড্রেস, নেই কোনও চিকিৎসার সরঞ্জাম। এই রোগীদের দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নার্সরা। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীরাও। তাঁরা সরাসরি হাসপাতাল সুপারকে ঘেরাও করেন। তাঁর ঘরের সামনেই চলে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে যাদবপুর থানার বিশাল পুলিশবাহিনী। সঠিক ব্যবস্থা না হলে এই বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে নার্সদের তরফে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *