চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মক্কা এবং মদিনায় করোনা ভাইরাসের (Cooronavirus) সংক্রমণ ঠেকাতে কার্ফু জারি করল সৌদি আরব। রিয়াধ জানিয়েছে যে মক্কা এবং মদিনার (Mecca & Medina) সর্বত্র কার্ফু লাগু থাকবে। এই দুই শহর থেকে ঢোকা এবং বেরনোর রাস্তাগুলি বিশেষভাবে নজরদারি করা হবে। তবে যে সব সরকারি এবং বেসরকারি কর্মচারী জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত তাঁদের ক্ষেত্রে নিয়মাবলীর কিছু শিথিলতা থাকবে।
এই দুই শহরের বাসিন্দারা সকাল ছয়টা থেকে দুপুর তিনটে পর্যন্ত শুধুমাত্র ওষুধ এবং খাবার কেনার জন্য বেরতে পারবেন। এই দুই শহর আগেই বন্ধ করে দেওয়া হয়েছি পূন্যার্থীদের জন্য। এবার শহরের মধ্যেও কোনওরকম জমায়েত নিষিদ্ধ করা হল। রিয়াধের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে এই দুই শহরে আক্রান্তের সংখ্যা ১৮৮৫। ২১ জন ইতিমধ্যই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news