Breaking News
Home / TRENDING / সঙ্ঘের ব্যাপক রদবদল বাংলায়

সঙ্ঘের ব্যাপক রদবদল বাংলায়

জয় ঘোষ

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আরএসএসের সাংগঠনিক স্থরে বড় ধরণের রদবদল করা হল। রাষ্ট্রিয় স্বয়ংসেবক সঙঘ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের দক্ষিণবঙ্গের প্রান্থ প্রচারকের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিদ্যুৎ মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় ওই পদে এলেন জলধর মাহাত। কেন্দ্রীয় ও রাজ্যে আরএসএসের সাংগঠনিক স্থরে বড় ধরণের পরিবর্তন করা হল। সেই সঙ্গে উত্তরবঙ্গে প্রান্থ প্রচারকের দায়িত্বে নিয়ে আসা হল শ্যামাচরণ রায়কে। বিদ্যুৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, পদের অপব্যবহার, স্বজনপোষণ এমন কী নারী ঘটিত একাধিক অভিযোগ সংঘের কাছে জমা পড়ে। কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবতের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলেই তিনি এতদিন পার পেয়ে গিয়েছিলেন। তাই লোকসভা ভোট মিটতেই তাকে সরিয়ে দেওয়া হল।

তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে বিদ্যুৎ মুখোপাধ্যায় বলেন, ” স্বেচ্ছায় তিনি পদ ছেড়েছেন। দীর্ঘ ৯ বছর কাজ করার পর আমি পান্থ প্রচারের পদ থেকে অবসর নিলাম। শারীরিক কারণেই আমি আমার পদ থেকে দায়িত্বমুক্ত হলাম। আগামী দিনেও আর এস এসেরর জন্যই কাজ করব। তবে নিজের মত করে”

অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক            (সংগঠন) বি এল সন্তোষ। গতকাল সঙ্ঘের সদর কার্যালয় থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ১৩ বছর বিজেপির-র সাধারণ সম্পাদক (সংগঠন) পদে থাকার পর সংঘে ফেরানো হচ্ছে রামলালকে। রামলালের জায়গায় সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের বি এল সন্তোষ। রামলালকে নতুন দায়িত্বে আনা হয়েছে অখিল ভারতীয় সহ সম্পাদক প্রচারক পদে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *