নিজস্ব প্রতিনিধিঃ
শনিবারই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ( সংগঠন ) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রামলালকে। রবিবার তাঁর জায়গায় এলেন বি এল সন্তোষ। মূলত আরএসএসের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত সন্তোষকে আজ সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এর আগে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন সন্তোষ।
অন্যদিকে, আজ পশ্চিমবঙ্গেও আরএসএসের সংগঠন পদে রদবদল করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় ওই পদে এসেছেন জলধর মাহাতো। একইসঙ্গে উত্তরবঙ্গের প্রান্ত প্রচারক পদে শ্যামাচরণ রায়কে আনা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Daler desition e sirodharjjo , sakal k seta menei ek sathe kaj korte hobe , ja hoyeche ta khuv valo e hoyeche aar jeta hobe o setao khuv valoi hobe deser o deshbasir janno , bande mataram , bharat mata ki joy
Jayanta Debnath
8329210740