Breaking News
Home / TRENDING / ট্রাম্পের আরোগ্য কামনা করে নিজেই প্রয়াত ভারতীয় যুবক

ট্রাম্পের আরোগ্য কামনা করে নিজেই প্রয়াত ভারতীয় যুবক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বহু অদ্ভুত ঘটনা সামনে এসেছে,যার মধ্যে প্রেসিডেন্টের মৃত্যু কামনা করে অনেকেই টুইটার টুইট করতে দেখা গেছে। তবে এবার সম্পূর্ণ অদ্ভুত ঘটনা সামনে এলো। অনেকই যখন প্রেসিডেন্টের মৃত্যু কামনা চেয়ে অদ্ভুত টুইট করেছেন ঠিক সেই সময়েই প্রেসিডেন্টের আরোগ্য কামনা করে উপস করে মৃত্যু হলো এক যুবকের। ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তায় পরেছিলেন এক যুবক। শুধু তাই নয় তার সুস্থতা কামনা করে উপোসও করেছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট সুস্থ হয়ে ফিরতে পারলেও তিনি ফিরতে পারলেন না।

এই ঘটনাটি ঘটেছে ভারতবর্ষের তেলেঙ্গানায়। এইতো যুবকের নাম বসুসা কৃষ্ণা রাজু। তিনি পেশায় ছিলেন কৃষক। তার বন্ধুরা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই বসুসা কৃষ্ণা রাজু অসম্ভব চিন্তার মধ্যে পরেন। নিজের বাড়িতেই তিনি প্রেসিডেন্ট এর একটি মূর্তি ও করে ফেলেন এবং নিয়মিত সেই মূর্তিকে পুজো করতে শুরু করেন। রাতে এমনকি ঘুমাতেন পর্যন্ত না এবং সর্বক্ষণ প্রেসিডেন্টের সুস্থতা কামনা করতেন আর সেই কারণেই দীর্ঘ তিন চার দিন একটানা উপোস করার ফলে অসুস্থ হয়ে পরে মারা যান তিনি। দূর জানা যাচ্ছে তার কার্ডিয়াক অ্যারেস্ট এর মৃত্যু হয়।
এদিকে ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পরই কিছুদিন হাসপাতালে ভর্তি থাকে এবং তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছেন। এরপর থেকেই তিনি জোর কদমে নির্বাচনী প্রচার কাজে অংশগ্রহণ করছেন।

এটাও যে দাঁড়িয়ে একটি বক্তৃতায় তিনি বলেন ” আমি আমার দেশের মানুষদের জানাতে চাই আমরা খুব শীঘ্রই করোনা ভাইরাস কে হারাতে চলেছি। এই ভাইরাস উধাও হচ্ছে। এটি উধাও হতে চলেছে। আমরা শক্তিশালী ওষুধ ও চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। অসুস্থদের আমরা সুস্থ করে তুলছি। খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আসতে চলেছে। এটাও রেকর্ড টাইমে”।
প্রসঙ্গত এদিনের সভায় আরো উপস্থিত ছিলেন তাঁদের প্রত্যেকের মুখ থেকেই ট্রাম্পের নামের জয়ধ্বনি শোনা যায়। এদিকে নির্বাচনের আগে খুব একটা ভালো জায়গায় নেই মার্কিন রাষ্ট্রপতি, প্রতিদ্বন্দী জো ব্রিডেনের থেকে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। এই কারণেই নিজের হারানো জায়গা পুনরুদ্ধার করবার জন্য জোর কদমে চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ছবি সৌজন্য: এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *