Breaking News
Home / TRENDING / কেন ক্ষমা চাইলেন হার্দিক, জেনে নিন ক্লিক করে

কেন ক্ষমা চাইলেন হার্দিক, জেনে নিন ক্লিক করে

ভাস্কর মান্না:

চোটের জন্য অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছিলেন ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদিকে সামনেই একদিনের সিরিজ শুরু হতে চলেছে। যদিও তার আগে সমালোচনার মুখে হার্দিক। এক টেলিভিশন শো-তে গিয়ে মহিলাদের সম্বন্ধে অশালীন মন্তব্যের জন্য বোর্ডের রোষের মুখে পড়তে হল তাঁকে। যার ফলে এদিন ভারতীয় ক্রিকেট বোর্ড হার্দিককে শো-কজ করেছে।

হার্দিক অবশ্য ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন। তিনি ট্যুইট করেন, “কফি উইথ করনে আমার মন্তব্যের জন্য আমি দুঃখিত, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা চাইছি।”

সূত্রের খবর, বিসিসিআই-এর প্রশাসক কমিটির সভাপতি বিনোদ রাইয়ের কাছে জবাব দিহি করতে হবে হার্দিককে। তবে ১২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে একদিনের ম্যাচে তিনি খেলবেন বলেই জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *