ওয়েব ডেস্ক:
মেট্রো সম্প্রসারণে বড় সিদ্ধান্ত। নবান্নে এয়ারপোর্ট-বারাসাত মেট্রো পথ নিয়ে উচ্চস্তরীয় বৈঠকে সিদ্ধান্ত হল, এয়ারপোর্ট থেকে নিউ বারাকপুর পর্যন্ত মাটির নীচ দিয়ে ছুটবে মেট্রো। এদিন বৈঠক শেষে রাজ্যের তরফে মেট্রো কর্তৃপক্ষকে এই বলে আশ্বস্ত করা হয়, যে সম্প্রসারণে জমি বাধা হবে না।
শুক্রবারের বৈঠকে ছিলেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদ। এদিন বিভিন্ন মেট্রো প্রকল্পের জমি সংক্রান্ত জট নিয়েই মূল আলোচনা হয়। বৈঠকে কেএমআরসি কর্তারা বলেন, এয়ারপোর্ট থেকে বারাসত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য যশোর রোডের ধার বরাবর জমি প্রয়োজন। কিন্তু তা সম্ভব না। এর বদলে এয়ারপোর্ট থেকে নিউ বারাকপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা মাটির নীচ দিয়ে যাবে মেট্রোর লাইন।
এয়ারপোর্ট-গড়িয়া মেট্রোর জমিজট নিয়েও এদিন আলোচনা হয়। মেট্রো প্রকল্পের একাধিক জমি সংক্রান্ত সমস্যা কাটাতে নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব সুব্রত গুপ্তর নেতৃত্বে আজ একটি কমিটি গড়ে দেন মুখ্যসচিব। অন্যদিকে আজ মেট্রো কর্তৃপক্ষকে জোকা-বিবাদীবাগ মেট্রোর মাঝেরহাট থেকে বিবাদীবাগ পর্যন্ত অংশের অনুমোদন দিয়েছে রাজ্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news