ওয়বে ডেস্ক:
মুখ্যমন্ত্রীর পাড়ায় দু’বছর ধরে ফুটপাথ আটকে বেআইনি নির্মাণ। জানে না প্রশাসন! অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেকে ঢিল ছোড়া দূরত্বে হাজরা রোডে দীর্ঘদিন ধরে ফুটপাথ হাঁটতে পারছেন না মানুষ, কারণ রাস্তা আটকে চলছে নির্মাণ কাজ। বাধ্য হয়ে বিপদের ঝুঁকি নিয়ে হাজরা রোডের ওই অংশে মানুষ ব্যস্ত রাস্তা দিয়েই যাতায়াত করছেন। যা নিয়ে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
সূত্রের খবর, ওই নির্মিয়মান বাড়িটিতে সরকারি স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা। কিন্ত তা সত্ত্বেও প্রায় দুবছর ধরে ফুটপাথ বন্ধ থাকায় অনেকেই বিরক্ত। উল্লেখ্য, নির্মিয়মান বাড়িটির গা ঘেঁষে আর একটি বহুতল তৈরি হয়েছে। স্থানীয়দের কারো কারো দাবি, বাড়িটি মুখ্যমন্ত্রীর ভাইয়ের। ওই বাড়ির সামনের ফুটপাথও আবার আবর্জনা ভর্তি। যা নিয়েও বিরক্ত স্থানীয়রা।
প্রশ্ন উঠছে, যেখেনা মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে তো স্বাভাবিক ভাবেই বেশি সক্রিয় পুলিশ প্রশাসন। তারপরেও কী করে ফুটপাথ আটকে এভাবে বেআইনি নির্মাণ হয়? তাও আবার টানা দু’বছরের কাণ্ড। এর পেছনে শাসক দলের প্রচ্ছন্ন মদত রয়েছে কি?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news