Breaking News
Home / TRENDING / টলিপাড়ায় ভাঙন, পার্নো, কাঞ্চনা, ঋষি কৌশিক-সহ একঝাঁক তারকা বিজেপিতে

টলিপাড়ায় ভাঙন, পার্নো, কাঞ্চনা, ঋষি কৌশিক-সহ একঝাঁক তারকা বিজেপিতে

জয় ঘোষ।

গ্ল্যামারেও এবার তৃণমূলকে টেক্কা দিতে চলেছে বিজেপি। দল বেঁধে বিজেপিতে যোগ দিলেন এক ঝাঁক টলিউড ও টালিগঞ্জ পাড়ার টেলিভিশন তারকারা। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র, অঞ্জনা বসু, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গুলী, অরিন্দম হালদার (লামা)। দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন টেলিতারকা ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্ররাও। বৃহস্পতিবার বিকেল ৪ টেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন বাংলা সিনেমা ও টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীর ও মুকুল রায়ের হাত ধরে এই সমস্ত শিল্পী ও কালাকুশলীরা বিজেপিতে যোগ দেন। টলিপাড়ায় বাংলার শাসক দলকে ধাক্কা দিতে বিজেপির এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের টলিউডে দাপটের অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরেই। মূলত তাদের ওপর ক্ষুব্দ হয়েই এই অভিনেতা অভিনেত্রীদের বিজেপিতে যোগদান বলে মনে করা হচ্ছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়,’সাহস করে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। বাংলায় যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চাইছেন সকলেই। আগামী দিনে আরও বহু মানুষ যোগ দেবেন বিজেপিতে’।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *