নীল রায়।
দীর্ঘ অন্তরালের পর উদয় হলেন অভিনেত্রী বিধায়ক দেবশ্রী রায়। বুধবার আচমকাই তথ্য ও সংস্কৃতি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন তিনি। বিধানসভায় মহিলা বিধায়কদের ঘরে এসে কথা বলেন বেশ কিছুক্ষণ কথাও বলেন। তবে সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি রায়দিঘির বিধায়ক। শেষমেষ হন্তদন্ত হয়ে বেরিয়ে যান তিনি। এদিন আকাশী টপ ও প্রিন্টেড প্যান্ট পরে বিধানসভায় আসেন দেবশ্রী। তাঁর আগমনের খবর চাউর হতেই বিধানসভা ছাড়েন তিনি।
প্রসঙ্গত,গত ১৪ আগস্ট শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিজেপিতে যোগদানের দিনেই তাদের সদর দফতরে হাজির হন দেবশ্রী। কিন্তু শোভন-বৈশাখীর আপত্তিতে শেষ মুহূর্তে দেবশ্রীর যোগদান বাতিল হয় যায়। তারপর বিজেপিতে যোগ দেবেন বলে দিলীপ ঘোষের দ্বারস্থ হন। দিলীপ ঘোষ আবার প্রকাশ্যে দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈএর কথাতেই তিনি দেবশ্রী রায়ের সঙ্গে দেখা করেছেন। এমনই বিতর্কের মাঝেই বিজেপি সূত্রে জানা যায়, দেবশ্রীর যোগদান নিয়ে দলের কাছে আপত্তি জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
দেবশ্রী বিজেপি সদর দফতরে যাওয়ার পর আর বিধানসভামুখো হননি। এমনকি সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনেও যোগ দেননি তিনি। তবে এদিন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন এই অভিনেত্রী বিধায়ক। কমিটির বৈঠক সেরে মহিলা বিধায়কদের জন্য বরাদ্দ ঘরে যান দেবশ্রী। সেখানেই ছিলেন কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক মালা সাহা, বউবাজারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, রাণিবাধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। সেখানেই বিধায়কদের সঙ্গে কথা হয় দেবশ্রীর। সূত্রের খবর, দেবশ্রী ওই বিধায়কদের জানান, এক এনজিও দিল্লির বিজেপি অফিসে নিয়ে গেছিল। বউবাজারে বাড়ি ভাঙা নিয়ে নয়নাকে প্রশ্ন করেন দেবশ্রী। শোভন বৈশাখী প্রসঙ্গে তিনি কোনও কথা বলেননি রায়দিঘির এই অভিনেত্রী বিধায়ক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news