নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
সীমান্তের নজরদারি এড়িয়ে বাংলাদেশী টাকা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক ভারতীয় মহিলা। ওই মহিলার ব্যাগ থেকে প্রায় সাড়ে সাত লক্ষ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় দক্ষিন দিনাজপুরের হিলি চেকপোস্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত ওই মহিলার নাম কমলী চৌধুরী । তাঁর বাড়ি হিলি চেকপোস্ট সংলগ্ন এলাকায়। এদিন বাংলাদেশে যাওয়ার সময় ওই মহিলার ব্যাগ তল্লাশি করে বিএসএফ ওই বিপুল পরিমান অর্থ উদ্ধার করে। তবে ইমিগ্রেশন চেকপোস্টের নজরদারি ও শুল্ক দফতরের নজরদারি পেরিয়ে কী ভাবে ওই অবৈধ টাকা বাংলাদেশে যাচ্ছিল তা নিয়ে উঠেছে জোরালো প্রশ্ন ? বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের কমানডেন্ট বিজেন্দ্র সিংহ নেগী জানিয়েছেন, উদ্ধার হওয়া বাংলাদেশী নোট ও ধৃত মহিলাকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, পকেটমারদের অত্যাচার বাংলাদেশে নতুন কোনও অবাক করা ঘটনা নয়।

ওপার থেকে পকেট মেরে উন্মুক্ত সীমান্ত দিয়ে অবাধে পকেটমারেরা চলে আসে ভারতে। যেখানে তাদের মূল পাণ্ডার হাতে জমা হয় সেই টাকা। মোটা অঙ্কের পকেটমারীর সেই টাকা জমতেই বিভিন্ন হাত বদলে অবৈধ উপায়ে সেই টাকা আবার চলে যায় বাংলাদেশের বাজারে। বেশ কিছুদিন যাবত হিলির উন্মুক্ত সীমান্ত এলাকায় জমে উঠেছে এই কারবার। এলাকার অল্প বয়সী পুরুষ থেকে মহিলা প্রায় সকলেই ঢিল ছোড়া দুরত্ব বাংলাদেশে গিয়ে শুরু করেছে পকেটমারীর এই কারবার। এদিনের উদ্ধার হওয়া বাংলাদেশী টাকাও সেদিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে বিএসএফ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news