Breaking News
Home / TRENDING / টানা বৃষ্টিতে ছত্তীশগঢ়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অপরেশন, নিহত ৭ মাওবাদী

টানা বৃষ্টিতে ছত্তীশগঢ়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অপরেশন, নিহত ৭ মাওবাদী

ওয়েব ডেস্ক:

ছত্তীশগঢ়ে নিরাপত্তার বাহিনীর গুলিতে নিহত ৭ মাওবাদী। যাদের মধ্যে রয়েছে ৩ মহিলা। আজ মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াইয়ে কেঁপে ওঠে ছত্তীশগঢ়ের রাজনন্দগাঁও। জানা গিয়েছে, শনিবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয় সীতাগড়ের জঙ্গলে। আগেই খবর ছিল, এলাকায় মাওবাদীরা জড়ো হয়েছে। সেই মতো অপারেশন চালানো হয়।

পুলিশ সূত্রে খবর, নিহত মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল, কারবাইন ও প্রচুর গুলি। এদিকে টানা বৃষ্টি হচ্ছে এলাকায়। তার মধ্যেই চলছে গুলির লড়াই। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা নাগাদ ৩০-৪০ জন মাওবাদীদের একটি দল জড়ো হয়েছিল এলাকায়। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *