চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কারণ আক্রান্তের সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্য মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। বুধবার সকালেও সেই সংঘাত বজায় রইল। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Home Ministry) রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন। কেন্দ্রের তথ্য অনুযায়ী এদিন সকাল ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড-১৯ (Covid-19) রোগে আক্রান্তের হয়েছেন ৪২৩ জন। মঙ্গলবার সকালে এই সংখ্যাটি ছিল ৩৯২। মৃত্যু হয়েছে তিন জনের। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ১৫ জনের।
সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে সাফাই দিয়ে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, “রাজ্যে করোনা ভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। তবে মৃতের সংখ্যা তিনই বলেছে রাজ্যও।” মুখ্যসচিবের তত্ত্বকে জোরালো করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি করেছিলেন, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।” পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭৪। কিন্তু, কেন্দ্রীয় পরিসংখ্যানে সেই সংখ্যা ৪২৩।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news