Breaking News
Home / TRENDING / রাজ্যের তিনটি উপনির্বাচনে চলছে ভোট গণনা

রাজ্যের তিনটি উপনির্বাচনে চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিনিধিঃ

 

সকাল থেকেই রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গণনা। তিনটি কেন্দ্রেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহূর্তে খড়গপুর সদরে ৮৬২টি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। এই আসনে প্রথম রাউন্ডে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকলেও, পরে তারা পিছিয়ে যায়। লড়াইটা মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে বজায় রয়েছে। 

 

অন্যদিকে করিমপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। তিনি বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের থেকে ২৩,৫৮৬ ভোটে এগিয়ে। কালিয়াগঞ্জে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। তিনি তৃণমূল প্রার্থীর থেকে ৫০১৩ ভোটে এগিয়ে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *