নিজস্ব সংবাদদাতাঃ
প্রবাসী ভারতীয়দের বেআইনি বিবাহ ঠেকাতে কড়া হচ্ছে কেন্দ্রীয় আইন। নতুন আইনে সেই এনআরআইদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে যাঁরা বিদেশি স্বদেশে বউ থাকতেও বিদেশি গিয়ে বেআইনি বিয়ে করেছেন। শুক্রবার বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ জানান, সরকার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে। ‘সমন অ্যান্ড ওয়ারেন্টস এগেইন্সট ইন্ডিয়ান পিপল লিভিং অ্যাব্রড’ আইন আনা হচ্ছে। সংসদের আগামী অধিবেশনে এই আইন আনা হবে বলে জানান বিদেশ মন্ত্রী। সুষমা স্বরাজ আরও জানান, নতুন আইনে বেআইনে ভাবে যে সব প্রবাসী দ্বিতীয় বিবাহ করবেন তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে। বিদেশ মন্ত্রক এই বিষয়ে ওয়েবসাউটে সেই সব এনআরআইদের তালিকা প্রকাশ করবে, স্বদেশে যাঁদের স্ত্রীরা অবহেলিত। ওয়েবসাইটে নামের তালিকা দেওয়ার পরও যাঁরা বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করবেন না তাদের সম্পত্তি ক্রোক করবে সরকার। সম্পত্তি ক্রোক করার পাশপাশি ওই এনআরআইয়ের পাসপোর্ট নিষিদ্ধ হবে।
সুষমা স্বরাজ শুক্রবার জানান, দ্রুত নতুন আইন আনতে ভারতের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা চলছে। চলতি বছরের শেষের মধ্যে নতুন আইন লাঘু করা যাবে বলে মনে করছেন বিদেশ মন্ত্রী। পাশপোর্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও যে সব এনআরআই সরকারের সঙ্গে যোগাযোগ করবেন না তাঁদের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ দেশের স্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।
বিদেশ মন্ত্রকের মতে, গত তিন বছরে এমন ৩,৩২৮টি অভিযোগ জমা পড়েছে। সুষমা স্বরাজ জানান, আমরা ইতিমধ্যে এই অভিযোগে ৮ প্রবাসী ভারতীয়র পাসপোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছি। যাঁদের পাসপোর্ট তাঁদের প্রথমত আত্মসমর্পণ করতে হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news